Head Office: Sat–Thu, 09AM–05PM; Fri Closed. Online & Home Care: 24/7 Open.

Notice

Event Image

Office Order | Important Warning Notice

অফিস আদেশ | গুরুত্বপূর্ণ সতর্কীকরণ বিজ্ঞপ্তি

Al-Bokhari Caregiving Services Ltd.-এর দায়িত্বপ্রাপ্ত এইচআর ম্যানেজার, সিআরইসহ সকল কর্মকর্তা ও কর্মচারীর অবগতির জন্য কর্তৃপক্ষের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রমে জবাবদিহিতা, শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে অফিসিয়াল প্যাডে দৈনিক বা নির্ধারিত কার্যক্রমের রিপোর্ট দাখিল করা বাধ্যতামূলক।

রিপোর্টিং সংক্রান্ত নির্দেশনা

প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারীকে নির্ধারিত সময়ের মধ্যে যথাযথভাবে কার্যক্রমের রিপোর্ট দাখিল করতে হবে।

নির্ধারিত দিনে রিপোর্ট দাখিল না করলে সংশ্লিষ্ট দিনটি অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে।

কোনো কর্মকর্তা বা কর্মচারী এক মাসে মোট ৩ (তিন) দিন রিপোর্ট দাখিল না করলে, বিষয়টি দায়িত্বে অবহেলা ও কোম্পানির শৃঙ্খলাপরিপন্থী আচরণ হিসেবে বিবেচিত হবে।

এ ধরনের ক্ষেত্রে কোম্পানির প্রচলিত নীতিমালা ও প্রযোজ্য শ্রম আইন অনুযায়ী প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা, এমনকি চাকরিচ্যুতির ব্যবস্থাও গ্রহণ করা হতে পারে।

অতএব, প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারীকে সময়ানুবর্তিতা, দায়িত্বশীলতা এবং কোম্পানির রিপোর্টিং নীতিমালা যথাযথভাবে অনুসরণ করার জন্য বিশেষভাবে নির্দেশ প্রদান করা হলো।

Ref: ACS/Notice/AB-01/2026
Date: 17 August 2026

কর্তৃপক্ষের নির্দেশক্রমে

মোঃ আব্দুল আহাদ
ব্যবস্থাপনা পরিচালক
Al-Bokhari Caregiving Services Ltd.

Corporate Office: 123/1/2, Kazi Tower, South Jatrabari, Dhaka-1204
Mobile: 01778-654544
Email: albokhari.cs@gmail.com