Notice of Resignation of HRM Tahmina Akter Swapna
বিষয়: মানবসম্পদ (HRM) বিভাগের দায়িত্ব ও স্থায়ী নিয়োগ সংক্রান্ত
সকল কর্মকর্তা ও কর্মচারীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোম্পানির পূর্ববর্তী HRM দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জনাবা তাহমিনা আক্তার স্বপ্না-কে আজ থেকে স্থায়ীভাবে কোম্পানির HRM দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হলো।
একইসঙ্গে, বর্তমানে কোম্পানিতে কর্মরত কর্মকর্তাদের আগামী ২ (দুই) মাসের কর্মদক্ষতা, দায়িত্বশীলতা, কাজের অগ্রগতি, উপস্থিতি, নেতৃত্বদানের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতা পর্যবেক্ষণ করা হবে। উক্ত মূল্যায়নের ভিত্তিতে যোগ্য ও উপযুক্ত কর্মকর্তাকে কোম্পানির স্থায়ী HRM হিসেবে নিয়োগ প্রদান করা হবে।
স্থায়ী HRM নিয়োগ না হওয়া পর্যন্ত কোম্পানির HRM-সংক্রান্ত সকল কার্যক্রম পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও দায়িত্ব বণ্টনের মাধ্যমে বর্তমান কর্মকর্তাগণ সম্মিলিতভাবে পরিচালনা করবেন। প্রত্যেক কর্মকর্তা নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ঐজ কার্যক্রমে সহযোগিতা করবেন।
এছাড়া, বর্তমানে ভারপ্রাপ্ত HRM-এর দায়িত্বে থাকা কর্মকর্তা অসুস্থ থাকায় তাঁকে HRM-এর দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো। তিনি সুস্থ হয়ে পুনরায় অফিসে যোগদান করলে কোম্পানির প্রয়োজন ও ব্যবস্থাপনার সিদ্ধান্ত অনুযায়ী তাঁর দায়িত্ব নির্ধারণ করা হবে।
কোম্পানির HRM কার্যক্রম যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সে বিষয়ে সকল কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকতা, দায়িত্বশীলতা ও পারস্পরিক সহযোগিতার সঙ্গে কাজ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।