Mr. Md. Habibullah Misbah has been Appointment of New Customer Relation Executive (CRE) for Badda Branch
Mr. Md. Habibullah Misbah has been Appointment of New Customer Relation Executive (CRE) for Badda Branch
প্রাপক:
জনাব, মোঃ হাবিবুল্লাহ মিসবাহ
পিতা: মোঃ সহিদুল ইসলাম
মাতা: আরজুমান আরা
সাং- হাবিব ভিলা, ডাঙ্গাপাড়া, শাহাপুর, বদরগঞ্জ-৫৪৩০, বদরগঞ্জ, রংপুর।
অদ্য ০৫/১০/২০২৬ ইং তারিখে সাক্ষাতকার গ্রহণের মাধ্যমে আল-বোখারী কেয়ারগিভিং সার্ভিসেস লিমিটেড এর কর্তৃপক্ষ আপনাকে নিম্ন লিখিত শর্তে কাস্টমার রিলেশন এক্সিকিউটিভ- পদে নিয়োগ প্রদানের জন্য সম্মতি প্রদান করেছেন। আপনার বেতন, ইনসেন্টিভ, ভাতা ইত্যাদি অত্র কোম্পানির বিধি মোতাবেক প্রজ্ঞাপন স্মারক নং: ২০৬০৯৫/২০২৬/২০ অনুযায়ী প্রদান করা হবে।
-ঃ নিয়োগ প্রাপ্তির শর্তাবলী :-
✅ আপনি আগামী ০৬/১০/২০২৬ ইং তারিখে অত্র কোম্পানীর বাড্ডা শাখায় কাস্টমার রিলেশন এক্সিকিউটিভ পদে দায়িত্ব গ্রহণ করবেন। দায়িত্ব গ্রহণের পর থেকে ০৩ (তিন) মাস শিক্ষানবিশকাল বলে গ্রহণ করা হবে। উক্ত সময় প্রজ্ঞাপনে উল্লেখিত বেসিক প্রদান করা হবে। ০৩ (তিন) মাস পরে চাকুরী স্থায়ীকরণ করা হবে।
✅ আপনার দ্বারা আল-বোখারী কেয়ারগিভিং সার্ভিসেস লিমিটেড এর কোন প্রকার ক্ষতি হলে আপনি ও আপনার পরিবার উক্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবেন এবং ক্ষতিপূরণ না দিলে অত্র কোম্পানি আপনার ও আপনার পরিবারের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে পারবেন।
✅ চাকুরি স্থায়ীকরনের পর চাকুরি হতে অব্যহতি দিতে চাইলে ২ মাস পূর্বে লিখিত আবেদন দাখিল করতে হবে।
✅ আপনি অত্র কোম্পানির সর্বকালের সকল নিতিমালা মানিয়া চলবেন। পূর্বে প্রকাশিত প্রজ্ঞাপন এবং আগামীতে যা নির্দেশনা দেওয়া হবে সব মানতে বাধ্য থাকবেন।
✅ অত্র কোম্পানিতে চাকুরিরত অবস্থায় অত্র কোম্পানির অনুমতি ব্যাতিত অন্য কোন কোম্পানি, কেয়ারগিভার সাপ্লাই এজেন্সি, চেম্বার, ডায়োগনস্টিক সেন্টার, হাসপাতাল, কোম্পানি, এনজিও বা সংস্থায় পার্টটাইম/কমিশন এজেন্ট হিসাবে চাকুরি করা যাবে না।
✅ অত্র কোম্পানির সকল টার্গেট পূরণ করার সর্বদা চেষ্টা করতে হবে।
✅ রশিদ ব্যতিত কোন প্রকার টাকা গ্রহন করতে পারবেন না। ভাউচার ব্যতিত কোন খরচ করতে পারবেন না।
✅ অত্র কোম্পানি পরিচালনার ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চুড়ান্ত বলিয়া গন্য হবে।
✅ কোন অবস্থাতেই অফিসের উচ্চপদস্থ কর্মকর্তা, সহকর্মী, এবং রোগী বা রোগীর অভিভাবক, রোগীর পরিবার সদস্যদের সাথে উগ্রপন্থী আচরণ করা যাবে না।
✅ কোম্পানির মান ও উন্নয়নে ক্ষতি হয় এমন কোন প্রকার কাজে অংশগ্রহন করা যাবেনা।
✅ চাকুরি হতে অব্যাহতি দিলে সঙ্গে সঙ্গে অফিসের সকল সম্পদ, রশিদবই, আইডি কার্ড জমা দিতে হবে।
✅ কোম্পানির নির্দেশনা অনুযায়ী ২টি শাখায় কেয়ারগিভার শিক্ষার্থীদের প্রশিক্ষণ (ক্লাস) দিতে হবে।
✅ উপরে উল্লেখিত কোন নিয়ম ভঙ্গ করলে ৫০,০০০/- টাকা মাত্র জরিমানা সহিত বিনা নোটিশে চাকুরি থেকে বরখাস্ত করা হবে।
(মোঃ আব্দুল আহাদ)
ব্যবস্থাপনা পরিচালক
আল-বোখারী কেয়ারগিভিং সার্ভিসেস লিমিটেড
সদয় অবগতির জন্য অনুলিপি :
১. পরিচালক, আল-বোখারী কেয়ারগিভিং সার্ভিসেস লিমিটেড ।
২. কাস্টমার রিলেশন ম্যানেজার, আল-বোখারী কেয়ারগিভিং সার্ভিসেস লিমিটেড ।
৩. কাস্টমার রিলেশন এক্সিকিউটিভ, আল-বোখারী কেয়ারগিভিং সার্ভিসেস লিমিটেড।