Head Office: Sat–Thu, 09AM–05PM; Fri Closed. Online & Home Care: 24/7 Open.

Courses - Caregiving for Elderly person & Dementia

Description

বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে Al-Bokhari Caregiving Services Ltd. শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ক্যারিয়ার গাইডলাইন, ডকুমেন্টেশন সাপোর্ট ও বিদেশে কর্মসংস্থানের প্রক্রিয়ায় সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে; তবে ভিসা প্রসেসিং খরচ ব্যতীত অন্যান্য আনুষঙ্গিক সকল খরচ শিক্ষার্থীকে নিজ দায়িত্বে বহন করতে হবে, যা দেশ, নিয়োগকারী প্রতিষ্ঠান, সরকারি নিয়মনীতি ও প্রক্রিয়ার ধরন অনুযায়ী ভিন্ন হতে পারে। শিক্ষার্থীর নিজ খরচে সাধারণত যেসব কাজ সম্পন্ন করতে হবে সেগুলোর মধ্যে রয়েছে BMET রেজিস্ট্রেশন, পাসপোর্ট তৈরি বা নবায়ন, প্রয়োজনীয় শিক্ষাগত ও প্রশিক্ষণ সনদ প্রস্তুত/সত্যায়ন, ছবি ও ডকুমেন্ট প্রস্তুতি, স্কিল ডাটাবেজ বা সংশ্লিষ্ট সরকারি/বেসরকারি রেজিস্ট্রেশন, মেডিকেল টেস্ট, পুলিশ ক্লিয়ারেন্স, PDO বা প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন, ইমিগ্রেশন ক্লিয়ারেন্স, এয়ার টিকিট, বিমানবন্দর যাতায়াত, বিদেশে পৌঁছানোর পর প্রাথমিক থাকা-খাওয়া/লোকাল ট্রান্সপোর্ট, প্রয়োজনীয় পোশাক বা ইউনিফর্ম এবং অন্যান্য ব্যক্তিগত খরচ অন্তর্ভুক্ত থাকতে পারে। সকল খরচ ও প্রক্রিয়া সংশ্লিষ্ট দেশের নীতিমালা, নিয়োগকর্তার শর্ত এবং প্রার্থীর ডকুমেন্ট অবস্থার উপর নির্ভরশীল হওয়ায় ভর্তি বা প্রসেসিং শুরুর আগে শিক্ষার্থীকে বিস্তারিতভাবে অবহিত করা হবে।


Curriculum

Al-Bokhari Caregiving Services Ltd.–এ ভর্তি হওয়া শিক্ষার্থীদের NSDA-এর সিলেবাস অনুযায়ী Caregiving for Elderly Person & Dementia কোর্সের মাধ্যমে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদান করা হবে। এই প্রশিক্ষণে বয়স্ক ব্যক্তির দৈনন্দিন যত্ন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, খাবার ও পুষ্টি সহায়তা, চলাফেরা ও স্থানান্তর সহায়তা, নিরাপত্তা ও fall prevention, vital signs পর্যবেক্ষণ, ওষুধ গ্রহণে সহায়তা, infection prevention, মানসিক ও সামাজিক সহায়তা, effective communication, recreational support, dementia, Parkinson’s ও Alzheimer’s disease সম্পর্কে প্রাথমিক ধারণা, dementia রোগীর আচরণগত পরিবর্তন ও challenging behavior মোকাবিলা, নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ, dignity ও privacy বজায় রেখে care প্রদান, emergency situation-এ প্রাথমিক করণীয়, documentation ও reporting, এবং পরিবার ও healthcare team-এর সাথে সমন্বয় করে professional caregiving service প্রদানের বিষয়গুলো শেখানো হবে। আমাদের লক্ষ্য হলো প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা, পেশাদার আচরণ ও আন্তর্জাতিক কর্মক্ষেত্রের উপযোগী সক্ষমতা গড়ে তুলে তাদেরকে দক্ষ মানবসম্পদ হিসেবে তৈরি করা এবং যোগ্য প্রার্থীদের জন্য অস্ট্রেলিয়া ও কুয়েতে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা। প্রশিক্ষণ শেষে নির্ধারিত মূল্যায়ন ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীরা কোম্পানির পক্ষ থেকে বৈদেশিক কর্মসংস্থান সহায়তা এবং শর্তসাপেক্ষে কমপ্লিট ফ্রি ভিসা সুবিধা পাওয়ার সুযোগ পাবেন। এই বিশেষ সুযোগটি সীমিত সংখ্যক, অর্থাৎ মাত্র ১০ জন শিক্ষার্থীর জন্য প্রযোজ্য। ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য এখনই যোগাযোগ করুন: Al-Bokhari Caregiving Services Ltd. | 01778654544 | albokharicare.com | Kazi Tower, Jatrabari, Dhaka-1204.

35000.00 BDT

BDT


  • Instructor: Al-Bokhari Team
  • Duration: 480 hours
  • Category: Overseas Employment
Enroll Now

Instructor Details

Social: